৫১ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষ্যে আগামীকাল পাবনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পাবনা ও ঈশ্বরদী আগমন উপলক্ষে সর্বত্র নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাবনা জেলাকে নিরাপত্তার আবরণে ঢেকে ফেলা হয়েছে।

প্রকল্প উদ্বোধনের মধ্যে মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় স্তরের চুল্লী স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর এ সফরে পাবনায় রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হবে।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে পাবনা পুলিশ লাইনস ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন ।

প্রধানমন্ত্রীর এ সফরের বিস্তারিত দিক গণমাধ্যমকর্মীদের অবহিত করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার গণমাধ্যমকর্মীদের সাথে পাবনা প্রেসক্লাবে এক মত বিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

জেড