সাতক্ষীরা জেলায় নাশকতার অভিযোগ ও বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ৯ ও বিএনপির এক কর্মীসহ ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৯ ও বিএনপির এক কর্মী রয়েছে। অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা আছে।’
এমকে





