সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশী নারী মারা গেছে। নিহতের নাম নাছিম জাহান শিল্পী(৪০)। দুর্ঘটনায় আহত একই পরিবারের আরো ৫ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাছিম জাহান শিল্পী ঈদের ছুটিতে মদীনা যাওয়ার সময় ওয়াদী আল জ্বীন নামক একালায় পৌছলে তাদের গাড়ি উল্টে যায়। এরপর আহতদের কিং ফাহাদ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯টায় শিল্পি মারা যান।
নাছিম জাহান শিল্পী জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার পরিচালনা পর্ষদ সদস্য আমির মোহাম্মদ ফিরোজের স্ত্রী। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। দুর্ঘটনার পর বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই





