চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে জামায়াত-শিবিরের ২, নিয়মিত মামলার ৮ ও গ্রেফতারি পরোয়ানার ৬৭ জন আসামি রয়েছেন।
বৃহস্পতিবার বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার দাবি করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান বলেন, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানোর মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
কেএইচ





