লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি মো. বেল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামগতি পৌর এলাকার শ্যামল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া থানায় গরু চুরি, নৌ ডাকাতি ও অপহরণসহ তিনটি মামলার গ্রেফতারি পরোওয়ানা রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই