খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে স্বামী ধর্মধন চাকমাকে (৫৫) কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী যতন মালা চাকমা(৪৫)।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্বামীকে হত্যার পর শুক্রবার সকাল ৯টার দিকে আত্মহত্যা করেন যতন মালা।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জরে ধরে এ হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে যতন মালা চাকমা তার স্বামী ধর্মধন চাকমাকে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় শুক্রবার সকাল ৮টার দিকে নিহতের ছেলে সুশীল চাকমা মাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের ঘণ্টাখানেক পর পাশ্ববর্তী খালের পাড়ে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তার মা যতন মালা চাকমা।

পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলার রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান ঘটনার জানান, দুজনের মৃতদেহ লক্ষীছড়ি থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর