ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।কিছুতেই থামছে না করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাহিরের পনেরো জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শনিবার (১০ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে কুষ্টিয়ায়। এ জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। বরিশালে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে বগুড়ায়-১৩ জন, ময়মনসিংহে-১২ জন, খুলনায়-১০ জন, সাতক্ষীরায়-১০ জন, যশোরে-১০ জন, চুয়াডাঙ্গায়-৮ জন, টাঙ্গাইলে-৭ জন, মেহেরপুরে-৬ জন, কুমিল্লায়-৭ জন, ঝিনাইদহে-৪ জন, গাইবান্ধায়-৪ জন এবং চট্টগ্রামে ৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২১২ জনের মৃত্যু হয়ে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। 

এবিএস