ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে বাস ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাস- ট্রাক মুখোমুখী সংঘর্ষের কারনে মহাসড়কের দুইপাশে প্রায় পৌনে একঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। দুপুর সোয়া ১২ টার দিকে যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করেন।

পরে আহতদের মধ্যে ১১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবীর জানান, বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমরে মুচরে গিয়ে নারী, শিশুসহ ও অপর যাত্রীরা আহত হয়।

স্থানীয় লোকজন, দমকল বাহিনীর কর্মীরা ও মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে কুমুদিনী হাসপাতালে ভর্তিকৃত টাঙ্গাইল সদরের সাদ্দাম হোসেন(২০), ভুয়াপুরের সোহরাব আলী(৪৫), আব্দুল হাকিম(৪৭), ঘাটাইলের হযরত আলী(৬০) ও মর্জিনা বেগম(২২) এর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

এসএইচ