দিনাজপুর জেলা প্রতিনিধিঃ বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির প্রতিবাদে ২০দলের ডাকা টানা ৩৬ ঘন্টা হরতাল সমর্থনে চিররিবন্দর উপজেলার রানিরবন্দরে বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুর জেলা উত্তর শিবির।
রোববার বেলা ১টার দিকে রানিরবন্দরের খানসামা মোর থেকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে শিবিরের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের কারে।
এসময় পুলিশ ও বিজিবি পেছন থেকে ধাওয়া করে এবং কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে মিছিল কারিরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশকে লক্ষকরে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এসময় পুলিশ বাজারের বিভিন্ন গলিতে ও দকানপাটে ব্যাপক তল্লাসি চালালে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে, তবে কোন গ্রেফতার ও হতাহতের খবর পাওয়া যায়নি। রানিরবন্দরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অপৃতিকর পরিস্থিতি এরাতে বাজারে এখন বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এসএইচ/আরএম





