লক্ষ্মীপুরে ১৯৫ পিস ইয়াবাসহ শাকিল হোসেন বাবুল (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে সদর উপজেলার যুগীরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাবুল সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে।

র‌্যাব- ১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক মেজর এজেডএম সাকিব সিদ্দিকী জানান, গোপন সংবাদে ভিত্তিতে র‌্যাবের একটি দল যুগীরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী বাবুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কেএইচ