কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অধিক ফলন বৃদ্ধির লক্ষে ঠাকুরগাঁও চিনিকল নিজ জায়গায় আগাম আখ চাষ শুরু করেছে।
সোমবার আখ চাষের উদ্বোধন করেন ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক লিয়াকত আলী, রুহুল আমীন, এস এম সালাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু প্রমুখ।
জানা গেছে, আগামী মাড়াই মৌসুমের জন্য এই জেলায় ১২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গত মৌসুমে আবাদ হয়েছে ৬ হাজার ২শ ৮০ একর জমিতে। কৃষকদের মধ্যে ঋন বিতরণ করা হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





