চট্টগ্রামের বিভিন্ন এলাকায় শুক্রবার দিন ও রাতভর অভিযান চালিয়ে দুই জামায়াত কর্মীসহ ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৫৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, আটকদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫৯ জন, নিয়মিত মামলায় ৬ জন ও নাশকতার মামলায় লোহাগাড়া জামায়াতের ২ জন রয়েছেন।
এছাড়া অভিযান চলাকালে ১২ লিটার মদ ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।
এআর





