বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুড়ে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হযেছেন।

নিহত গৃহবধূ হলেন উপজেলার খাঞ্জাপুরের করিম হাওলাদারের স্ত্রী নাসিমা বেগম (৩২)।

গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম জানান, দুপুর সোয়া ১টায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত পরিবহন নাসিমাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ