যশোরের বেনাপোল থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে নয় জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে- বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে বাচ্চু মিয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামি (২৫), নামাজ গ্রামের ইয়াকুবের ছেলে আসাদুল ইসলাম আশা (৩৫) ও কাগমারী গ্রামের নুরুজ্জামানের ছেলে মজনু মাদক মামলার আসামি (৩৫)।

এছাড়া তিন বোতল মদসহ কাগজপুকুর গ্রামের আব্দুর রবের ছেলে হাফিজুর রহমানকে (২৮) আটক করে পুলিশ।

এদিকে, বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে ভোরে দুই নারী-পুরুষকে আটক করা হয়।

অন্যদিকে, বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে