প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য। দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তিনি বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য।
বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড- অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্যারেড- অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ারি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সমুদ্র পথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক।জাহাজ চলাচলে উচ্চ শিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, শিক্ষা ও প্রশিক্ষণ একসাথে অর্জন করতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, শৃঙ্খলাবোধ বজায় রেখে কাজ করে দেশের সম্মান বাড়াতে হবে। সমুদ্রে যারা চাকরিরত তারাও বড় রেমিট্যান্স যোদ্ধা।
প্রধানমন্ত্রী জানান, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নৌপথ গুরুত্বপূর্ণ। তাই এই চ্যালেঞ্জিং ক্ষেত্রে কাজ করতে সবোর্চ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে মেরিড ক্যাডেটদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রতিযোগিতাময় বিশ্ব—কাজেই সেই বিশ্বে চলতে হলে আমাদের সর্বোচ্চ শিক্ষা প্রয়োজন। আর সেভাবেই ট্রেনিং নিতে হবে। সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিচ্ছি। আমরা আশা করব, যাঁরা আজ ট্রেনিং পেয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করবেন, তাঁরা যে দেশে যাবেন, সেখানে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতিও আদান-প্রদান করতে পারবেন। এবং অন্য জায়গা থেকেও ভালো কিছু নিয়ে আসতে পারবেন। নিজ দায়িত্ব, সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।’
নভেল করোনাভাইরাসে বিশ্বে অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ‘সরকার সময় মতো ভ্যাকসিনেশন কার্যক্রম চালু করতে পেরেছে।’ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এএস





