পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‌্যালি ও পথসভা করেছে ‘ড্রাগস ফ্রি বাংলাদেশ’ নামের একটি মাদক বিরোধী সংগঠন।

মঙ্গলবার দুপুরে ‘ড্রাগস ফ্রি বাংলাদেশ’ এর আয়োজনে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলিয়া বাজারের তেঁতুলতলায় এসে শেষ হয়।

র‌্যালিতে ড্রাগস ফ্রি বাংলাদেশের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সচেতন নাগরিকরা অংশ নেয়। পরে এক পথসভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, ড্রাগস ফ্রি বাংলাদেশের নির্বাহী পরিচালক আতিকুজ্জামান শাকিল।

এ সময় বক্তারা মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তেঁতুলিয়া উপজেলাকে মাদক মুক্ত করার ঘোষণা দেন।

কেএইচ