২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে গাজীপুরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
মহানগরী শিবিরের সেক্রেটারী আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে শুক্রবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় এ মিছিল করা হয়।
এ সময় ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও সড়কে পেট্টোল ঢেলে আগুন দিয়ে আতংঙ্ক সৃষ্টি করে অবরোধ সমর্থকরা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর প্রচার সম্পাদক হাসান মেহরাব, ভাওয়াল কলেজ সভাপতি আশরাফুল ইসলাম ও কাশিমপুর সভাপতি মু. তাওহীদ, সেক্রেটারী ইউসুফ ও অন্যান্য নেতারা।
এআর





