নড়াইলের বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে শিবিরকর্মীসহ ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদের মধ্যে নড়াইল সদর থানায় ১১ জন, কালিয়া থানায় ৪ জন, লোহাগড়া থানায় ৪ জন ও নড়াগাতী থানায় ৩ জন রয়েছেন। গ্রেফতারদের মধ্যে রুবেল নামে এক শিবিরকর্মী রয়েছেন।
নড়াইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম আহমদ ভুঞা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এআর





