রামুর শীর্ষ ‘ইয়াবা ব্যবসায়ী ও মানব পাচারকারী’ মোহাম্মদ ছৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রামুর চা বাগান পাহাড়িয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রামু থানার সেকেন্ড অফিসার শাহ আলম জানান- ‘ছৈয়দ মিয়ানমারের নাগরিক। পাঁচ বছর আগে থেকে তিনি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা বাগান এলাকায় একটি কুঁড়ে ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু অল্পসময়ের মধ্যে তিনি বিপুল বিত্তের মালিক বনে যান। সম্প্রতি তিনি বন বিভাগের জমি দখল করে পাকা বাড়িও নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে ইয়াবা ও মানবপাচারের একাধিক মামলা রয়েছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





