বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্টেশনে ৩০ যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রেল আইনে ১০০ টাকা জরিমানা, ভাড়াবাবদ ১৩০ টাকাসহ জনপ্রতি মোট ২৩০ টাকা জরিমানা করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম জানান, বিনা টিকিটে ভ্রমণ করার অভিযোগে ৩০ ট্রেনযাত্রীকে আটক করে পুলিশ-বিজিবি। পরে আটকদের কাছ থেকে জরিমানার ছয় হাজার ৯০০ টাকা আদায় করা হয়।
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার এমদাদুল হক জানান, দুপুর ১২টায় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছলে পুলিশ-বিজিবি যৌথ অভিযানে ট্রেন থেকে ওই যাত্রীদের আটক করে।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





