নেত্রকোনার মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে রাজুর বাজারে শুক্রবার রাতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পরে নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার মোহনগঞ্জ-নেত্রকোনা সড়ক দিয়ে একটি ট্রাক রাত ৮টার দিকে জেলা শহরে প্রবেশ করছিল। শহরতলীর রাজুর বাজারে ট্রাকটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম মাসুদুল আলম জানান, দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে ট্রাকটির বেশ ক্ষতি হয়েছে।

কেএইচ