খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক একটি সশস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী।

রোববার ভোর রাতে দীঘিনালা উপজেলার বাবুছড়ায় ইউনিয়নের দূর্গম এলাকায় এই ঘটনা ঘটে। অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা জোন কমান্ডার লে.কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের কলেন্দ্র কার্বারী পাড়া থেকে ৫ কিলোমিটার উত্তরে দূর্গম এলাকায় ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের একটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তা বাহিনী।নিরাপত্তা বাহিনী আরো জানতে পারে এ ক্যাম্পে ইউপিডিএফের ৪০/৫০ জন সন্ত্রাসী প্রশিক্ষিণ গ্রহণ করেছে। তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্পের ব্যাপারে নিশ্চিত হয় গোয়েন্দা বিভাগ।

পরে সেই ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেখা যায়, ইউপিডিএফ সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্পে সামরিক কায়দায় ৩টি এলএমজি পোষ্ট করা রয়েছে। আরো রয়েছে ৪টি ব্যারাক,একটি রশদ ভান্ডার, একটি পর্যবেক্ষণ চৌকি ও অনেকগুলো পেরিমিটার চৌকি এবং একটি রন্ধন শালা । পরে নিরাপত্তা বাহিনী সশস্ত্র সন্ত্রাসীদের এসকল প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে ইউপিডিএফ সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প তৈরির চেষ্টা অব্যাহত রয়েছে। যার মাধ্যমে প্রশিক্ষণ লাভ করে পার্বত্য এলাকায় চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে এসকল সন্ত্রাসী বাহিনী। এসকল প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে সন্ত্রাসীরা একটি প্রশিক্ষিত ক্যাডার বাহিনী গড়ে তুলছে।

নিরাপত্তা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার,অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের এসকল প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীঘিনালার দূর্গম এলাকায় স্থাপিত ইউপিডিএফ সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্পটি ধ্বংস করলো নিরাপত্তাবাহিনী।

সিদ্দিক/এআই