নেশার টাকা না দেয়ায় বাবা সিরাজুল হাওলাদারকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে ছেলে শাহজাহান হাওলাদার (২৩)।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ঝালকাঠির রাজাপুরের রোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ছেলে জামাল হাওলাদার জানান, সকালে মাদক সেবনের জন্য বাবার কাছে ৫শ’ টাকা দাবি করে ভাই শাহজাহান। কিন্তু বাবার কাছে টাকা না থাকায় তিনি অপারগতা প্রকাশ করেন।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে ব্যবহৃত কাঠের চৌকাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে শাহজাহান। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে আবাসিক মেডিকলে অফিসার আবুল খায়ের রাসেল তাকে মৃত ঘোষণা করা ।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এজেডএম মাসুদুজ্জামান বলেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে শাহজাহানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এআর





