দিনাজপুরের পার্বতীপুরে আজিজুল (৪৫) নামে একব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের ঝিনাইকুড়ি পানের বরজের পাশের কবরস্থানে একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি উপজেলার মমিনপুর ইউনিয়নের দোগলগাছী দামুয়াপাড়া গ্রামের মৃত ফরিজ উদ্দিনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এ





