হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পত্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে হিলি রেলস্টেশন এলাকা থেকে হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন-ভারতের কিষাণগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ উপজেলা সদরের মৃত হিমাংশ চৌধুরীর ছেলে রাখাল চৌধুরী (৬২), তার স্ত্রী বেবি চৌধুরী (৪৮)।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তের রেল স্টেশন থেকে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। আটকদের বিএসএফের নিকট ফেরত দিতে বিজিবির পক্ষ থেকে একটি পত্র দেয়া হয়েছে। তারা জবাব দিলেই তাদের ফেরত দেয়া হবে।

জেআই