নোয়াখালীর সদর উপজেলায় গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিয়াজুর রহমান রাব্বী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত নিয়াজুর রহমান রাব্বী উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের আবদুল মোতালেবের ছেলে।

বুধবার (০৫ মে) দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে উপজেলার সোনাপুর বাজারের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

সুধারম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, নিহত রাব্বী রাত ১টার দিকে মোটরসাইকেল যোগে অশ্বদিয়া থেকে মাইজদী যাওয়ার পথে সোনাপুর বাজারের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলের সাথে একটি কুকুর ধাক্কা খেলে সে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সুধারম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সোহেল/এমবি