নড়াইলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট আলিম মাদ্রাসায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মুন্সি হাফিজুর রহমান।

বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের এস.আই আল আমীন, এস.আই মনিরুল ইসলাম, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: নাসির উদ্দিন, নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো: হাফিজুর রহমান, নড়াইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির সহ-সভাপতি দিলারা বেগম, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।

এসএইচ