ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডের মঠের গোড়া এলাকায় সোমবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। জালাল (২৫) নামে ওই অটোরিকশাচালককে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত জালাল শহরের মধ্যপাড়া এলাকার মনির মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর (মডেল) থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, ওই অটোরিকশাচালক মঠের গোড়া এলাকায় দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলেন। এসময় ৫-৬ জন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জেএ