সদর উপজেলার গোকুল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাতে চাঁদমুহা বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সব আসবাবপত্র পুড়ে গেছে।

গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতন জানান, কে বা কারা সোমবার দিবাগত রাত ৩টার দিকে অফিসে আগুন দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এমকে