রাজধানীর বিজয় স্মরণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সোয়া ২টার দিকের ওই দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. এবাদাত (২০) ও সহকারী মো. ফারুক (১৮) আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো আবু জাহিদ জানান, একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৪৮৫) ডানে মোড় নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ড ১৪-৫১৯৮) সঙ্গে সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানের চালক ও সহকারী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি আটক করা হয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর