যে মুখে উচ্চারিত হয় মা, সে মুখে কখনও মাদক নয় এ প্রতিপাদ্য রেখে রোজা ও ঈদুল আযহার সামনে রেখে, ময়মনসিংহ জেলা ও নগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, ওয়ারেন্টভুক্ত আসামী -৯, মাদক সেবনকারী ৭, ছিনতাই কারী-১ জন। ছিনতাই কারীর সাথে থাকা একটি চাকু উদ্ধার করা হয়েছে।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহের কোতোয়ালী থানার তদন্ত ওসি মনসুর আহম্মেদ ও সেকেন্ড অফিসার মুশফিক আহম্মেদ।

কোতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম বলেন, শহর থেকে মাদক পুরোপুরি নির্মুল করতে না পারলেও পুলিশের নিয়ন্ত্রনে চলে আসবে। নগরীর সব মাদক পয়েন্টে নিয়মিত অভিযান এবং প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ চিরুনী অভিযান অব্যাহত থাকলে সকলের সহযোগীতায় নগরীকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে। শহরের ছিনতাইকারীদের ধরতে বদ্ধ পরিকর বলে জানান তিনি। তার অধিনস্থদের কঠোর হুশিয়ারী দিয়েছেন ।

এমই