ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে গ্রেফতার পর রিমান্ডের নামে ‘পুলিশী হেফাজতে’ নির্যাতন করে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বরিশাল দালান এসে পুলিশী বাধায় শেষ হয়।
ভোলা জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকদলের সাধারন-সম্পাদক কবির তালুকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন,সাবেক সাধারন-সম্পাদক হেলাল উদ্দিন,জেলা যুবদলের সদস্য-সচিব কবির হোসেন, যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, যুবদল নেতা আব্দুল কাদের সেলিম (ভিপি), জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল-আমিন,সাধারন-সম্পাদক মিজানুর রহমান মাসুদ, সিনিয়র-সহ- সভাপতি মনির হোসেন,পৌর-যুবদলের আহ্বায়ক ফারুক শিকদার,সদর থানা যুবদলের সদস্য-সচিব জাকির হোসেন সবুজ,পৌর-যুবদলের সদস্য-সচিব জাকির হোসেন মিলনসহ জেলা বিএনপি’র অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শাহীন/জারিফ





