নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকা থেকে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে র্যাব। এসময় ট্রাকটিতে ৬ হাজার বোতল ফেনসিডিল পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএনজে





