রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে একে-২২ রাইফেলসহ বিস্ফোরক উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
সোমবার জিআরপি থানা পুলিশ একই ধরনের অস্ত্র উদ্ধারের একদিনের মাথায় আবারও মঙ্গলবার স্টেশনে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, মঙ্গলবার কমলাপুর স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। থানা পুলিশ ব্যাগটি থানায় নিয়ে এলে তার ভেতর থেকে একে-২২, বিদেশি চাকু, পাওয়ার জেল, ডেটোনেটরসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, সোমবার যে চক্রটি অস্ত্র নিয়ে এসেছিল, সেই একই চালানে এসব অস্ত্রও আসে। তবে পুলিশের তৎপরতায় অপরাধীরা অস্ত্র ফেলে সটকে পড়তে বাধ্য হয়।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
ফের রাজধানীতে একে-২২ রাইফেলসহ বিস্ফোরক উদ্ধার
রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে একে-২২ রাইফেলসহ বিস্ফোরক উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। সোমবার জিআরপি থানা পুলিশ একই ধরনের অস্ত্র উদ্ধারের একদিনের মাথায় আবারও মঙ্গলবার স্টেশনে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র পাওয়া যায়।





