সিলেটে ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে হামলা, লুটপাট এবং থানায় মামলা না নেয়ার ঘটনায় বুধবার থেকে সারাদেশে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী জানান, মঙ্গলবার রাতে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় মামলা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পরিপ্রেক্ষিতে আহূত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরো জানান, রাতেই সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত সোমবার সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রলপাম্পে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে আসামি করে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় মঙ্গলবার সিলেট সিএনজি ও পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে বৃহত্তর সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রলপাম্পে ধর্মঘট শুরু হয়।
এআই





