সুনামগঞ্জে ৬০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
শহরতলির কোরবান নগর গ্রাম থেকে রবিবার দুপুরে হুমায়ন রশীদ (১৫) ও নূর মোহাম্মদকে (২০) আটক করা হয়।
তাদের বাড়ি সদর উপজেলার মাইজবাড়ী ও দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামে।
র্যাব ৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কেএইচ





