রংপুরের পীরগঞ্জে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলসহ আটক ২ মাদক ব্যবসায়ী ও ১১ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার গভীর রাতে পুলিশ উপজেলার বাহাদুরপুর, খয়েরবাড়ি, খালাশপীর, কিশোরগাড়ী ও ডাসারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন, উপজেলার মদনখালি ইউপি’র কাফ্রিখাল গ্রামের আকবর আলীর ছেলে রবিউল ইসলাম ও নয়া মিয়ার পুত্র রউফ,
খয়েরবাড়ি গ্রামের মজিবর রহমানের পুত্র ফিরোজ মিয়া ও আব্দুর রহমানের পুত্র জুয়েল মিয়া, রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার পুত্র হাসানুর রহমান, মৃত-আব্দুর রশিদের পুত্র রবিউল ইসলাম, মৃত-আব্দুল গফুরের পুত্র আমিনুল ইসলাম,
বড়দরগাহ ইউপি’র ডাসারপাড়া গ্রামের মহসিনের পুত্র নয়ন, মৃত মোফাজ্জলের পুত্র মাহবুব, আজিমুদ্দিনের পুত্র মোশরেকুল ও কাইয়ুমের পুত্র সাদ্দাম হোসেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
এমকে





