বাংলাদেশ পুলিশের ডিআইজি পদ মর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জালাল আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃতরা হলেন, নওশের আলী। তাকে চট্টগ্রাম রেঞ্জ থেকে বদলি করে টেলিকমিনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট ঢাকার ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি এপিবিএন মো. মনিরুজ্জামানকে নৌ পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের রাজারবাগ থেকে আবু মুসা ফখরুল ইসলাম খানকে এপিবিএন ডিআইজি, ডা. মোহাম্মদ সাদিকুর রহমানকে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ হাসপাতাল রাজারবাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও হুমায়ন কবীরকে পুলিশ সদর দপ্তর থেকে বরিশাল রেঞ্জ, টেলিকমিনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট থেকে ইকবাল বাহারকে রাজশাহী রেঞ্জ, মো. শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিম কমিশনার থেকে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ এবং মীর শহীদুল ইসলামকে ডিআইজি রাজশাহী রেঞ্জ থেকে বদলি করে এসবিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এআইজি (মিডিয়া) জালাল আহমেদ জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এ আর্দেশ অবিলম্ব কার্যকর করা হবে বলে জানিয়েছেন।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই