সোমবার (২৬ জুন) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৫৮ গ্রাম হেরোইন, ৩ হাজার ৮০৭ পিস ইয়াবা ও ৫৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা হয়েছে।
এনএইচ





