কুষ্টিয়ায় ৩ দিনে ৩ খুনের ঘটনা ঘটেছে। হঠাৎকরে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মাঝে।

সূত্র জানায়, সর্বশেষ গত ১৯ মার্চ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রঞ্জু হোসেন (৩০) নামে এক তাঁত শ্রমিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাটিকামারা রেলগেট এলাকায় রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

কুমারখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মহিবুল ইসলাম জানান, এখনো এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। গত ১৭ মার্চ মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার ধোকড়াকোল মকলুর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খোকসা থানার অফিসার ইন চার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, মকলুর চরের একটি কালভার্টের নিচে সদ্যপ্রসূত আজ্ঞাত এক নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থালে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গত ১৮ মার্চ বুধবার সকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত আবাসিক হোটেল রাতুল থেকে শাহাবুদ্দিন (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ী শাহাবুদ্দিন বগুড়া জেলার শেরপুর উপজেলার গোপালপুর গ্রামের হাফিজার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী শাহাবুদ্দিন অন্যান্যদের সাথে গত সোমবার তার বাড়ি থেকে কুষ্টিয়ার উদিবাড়ি মনছুর শাহ’র মাজারে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে মাজার পরিদর্শন শেষে মজমপুর গেটে এসে আবাসিক হোটেল ওঠেন। বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে হোটেলটির ৯ নং রুমে তিনি অবস্থান করেন। শাহাবুদ্দিনের সাথে বেড়াতে আসা অন্যান্যরা তাকে না পেয়ে খোঁজা খুজি শুরু করেন।

শাহাবুদ্দিনের প্রতিবেশী জনৈক জহুরুল ইসলাম শহরের প্রতিটি আবাসিক হোটেলগুলোতে খোজা খুজি শুরু করেন। বিকালে শহরের মজমপুর গেট এলাকার রাতুল নামের একটি আবাসিক হোটেলে তারা এসে জানতে পারেন শাহাবুদ্দিন হোটেলের ৯নম্বর রুমে অবস্থান করছেন। এ সময় তাকে অনেক ডাকা ডাকি করা হলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুমটির দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

কেএইচ