তুবা গার্মেন্টসের ১৬০০ শ্রমিকের বকেয়া বেতন ভাতার দাবীতে আগামীকাল শুক্রবার, বিকাল ৫টায় শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আর এ সমাবেশে সমর্থণ জানিয়ে অংশ নেয়ার কথা রয়েছে দেশের শিক্ষক,শিল্পী, সংস্কৃতিকর্মী,পেশাজীবী ও রাজনৈতিক নেতা কর্মীরা।

জানা যায়, গত তিন মাস ধরে তুবা গার্মেন্টসের ১৬০০ শ্রমিক বকেয়া বেতন ভাতার জন্যে আন্দোলন করে আসছেন।
গত ২৬ জুন তুবা গ্রুপের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতা,বিজিএমই প্রতিনিধি ফয়েজ আহমেদ ও রফিকুল ইসলামের উপস্থি’তিতে আব্দুল আহাদ আনসারী লিখিতভাবে শ্রমিক প্রতিনিধিদের কাছে বেতনের টাকা প্রদানের অঙ্গিকার করেন।

অঙ্গিকার মোতাবেক মে মাসের বেতন গত ৩ জুলাই , জুন মাসের মজুরি ১৫ জুলাই এবং ঈদ বোনাসসহ জুলাই মাসের বেতন ২৬ জুলাইয়ের মধ্যে প্রদানের কথা ছিল।

কিন্তু তারা ওই অঙ্গীকার মোতাবেক শ্রমিকদের বেতন ভাতা প্রদান করেননি। ফলে গত ২৮ জুলাই থেকে শ্রমিকরা আমরণ অনশনের কর্মসূচি পালন শুরু করেন।

তাদের কর্মসূচি পালনকালে এ পর্যন্ত প্রায় ৬০ জনর শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা, একে,৩১ জুলাই ,টাইমনিউজবিডি.কম, এসআর