রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা এলাকায় বিসিআইসি কলেজের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে (জমজ বোন) শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত যুবকের নাম জীবন করিম ওরফে বাবু। র্যাব বলছে- এই বাবু-ই মারধরের ঘটনার মূলহোতা।
রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল এণ্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি জানান, ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪ তাকে রাজধানী থেকে গ্রেফতার করতে সমর্থ হয়।
বিস্তারিত জানাতে আজ বেলা সাড়ে ১১টায় মিরপুর পাইকপাড়াস্থ র্যাব ৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এমএনজে





