কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন উপজেলায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান অবরোধ ও রোববারের হরতালে নাশকতা রোধে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। তবে গ্রেফতারদের নাম জানানো হয়নি।

কেএইচ