পাবনায় ভূমিকম্পের সময় দৌড়ে ঘর থেকে বেরোনোর পথে দেওয়ালে ধাক্কা খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পাবনা সদর থানার ওসি আহসানুর হক জানান, নিহত রোকেয়া খানম (৫০) পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি।
নিহতের স্বামী পাবনা জেলা কৃষক লীগের সহ সভাপতি সোহরাব উদ্দিন বলেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে ভূমিকম্পের শুরু হলে শহরের ময়নামতি এলাকার ঘর থেকে বের হওয়ার সময় তিনি মাথা ঘুরে দেওয়ালে পড়ে মাথায় আঘাত পান ।
সোহরাব উদ্দিন বলেন, রোকেয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইআর





