সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক হোসেন তালুকদার আর নেই।
সোমবার সন্ধ্যা ৭.২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন )।
তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গাজী ইসহাক হোসেন তালুকদারের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ঈদ উদ্যাপনের জন্য রায়গঞ্জ উপজেলার বাকাইয়ে গ্রামের বাড়িতে এসে সোমবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় দ্রুত বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মির্জাপুর নামক স্থানে গাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা ১৯৮৬, ২০০৯ ও ২০১৪ সালে মোট তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
কেএ





