ময়মনসিংহের গৌরীপুরে ৩৪৩ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মিজানুর (২৭), কাসেম (২৮) ও মোস্তাফিজুর রহমান (২৯)।
শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আলী শেখ।
ময়মনসিংহ র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গৌরীপুর থানা পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ





