করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণের কারণে যুক্তরাজ্যের বসবাসরত আরও ৩২ সিলেট প্রবাসী দেশে ফিরেছেন।

আজ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার সোয়া ১০ টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের ‘বিজি-২০২’ ফ্লাইটে আরও ৪২ জন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন।

এরমধ্যে ৩২ জন সিলেটে এবং ১০ জন একই ফ্লাইটে ঢাকায় গেছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা ৪২ যাত্রীর ৩২ জনই সিলেটের। বাকিদের নিয়ে বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়েছে। তিনি আরও জানান, সিলেট বিমানবন্দরের যাত্রী নামার সঙ্গে সঙ্গেই তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা চেকআপ শেষে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়।

এমবি