জাপানে অগ্ন্যুপাতে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি এই দুঃখ প্রকাশের কথা জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবেকে জানিয়েছেন।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 

শেখ হাসিনা চলমান উদ্ধার অভিযানের সাফল্য কামনা করেন এবং এ বিষয়ে  সহযোগিতায় বাংলাদেশর প্রস্তুতির কথাও জানান।

গত ২৭ সেপ্টেম্বর রাজধানী টোকিওর পশ্চিমাঞ্চলীয় ৩ হাজার ৬৭ মিটার (১০,১২১ফুট) মাউন্টওনটেকে হঠাৎ অগ্ন্যুপাত শুরু হয়। এতে মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কম পক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। 

উদ্ধার অভিযানে বর্তমানে ১হাজার পুলিশ নিয়োজিত রয়েছেন। এ সময় মাউন্টওনটেকে প্রায় ২৫০ জন আটকা পড়েন। তবে তাদের বেশির ভাগই পরবর্তীকালে নিরাপদে সরে যেতে সক্ষম হন। পরের দিন উদ্ধারকারীরা ৩০ জন পর্বত আরোহীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। 

ইআর/কেএ