ন্যাশনাল ডিফেন্স কলেজের ৭টি দেশের ৩৩ সদস্যের সামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি দল আজ রোববার বেনাপোল কাস্টমস ও বন্দর এলাকা পরিদর্শণ করেছেন।

বাংলাদেশ নৌ বাহিনীর রিয়ার এডমিরাল মো: আনোয়ারুল ইসলাম ও সেনাবাহিনীর মেজর জেনারেল মাসুদ রাজ্জাক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ভারত, শ্রীলংকা, বাংলাদেশ , নাইজেরিয়া, মিশর, সৌদি আরব, ও ওমান’র ৩৩ সদস্য’র প্রতিনিধি দলটি বেনাপোল কাস্টমস এর শুল্কায়ন কার্যক্রম, সীমান্ত আমদানি-রফতানি বাণিজ্যএবং নোমান্স ল্যান্ডে বিজিবি ও বিএসএফ’র রিট্রিট সিরিমনি উপভোগ করেন।

প্রতিনিধি দলের সাথে ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লাহ খান, ২৬ বিজিবি কমান্ডিং অফিসার কর্নেল জাহাঙ্গীর হোসেন,বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বন্দরের ডাইরেক্টর নিতাই চন্দ্র সেন।

যশোর চাঁদের হাটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নোমন্সের‌্যান্ডে। পরে বিএসএফ'র পক্ষ থেকে এ প্রতিনিধি দলকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

কেএইচ