ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা এলাকায় গতকাল মঙ্গলবার রাতে দুবৃর্ত্তরা একটি কাভার্ডভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কয়েকটি ট্রাকে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার দিকে দুবৃর্ত্তরা ওই এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয়। এ সময় আরও পাঁচ–ছয়টি ট্রাকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালানো হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুবৃর্ত্তরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান আগুন ও ট্রাক ভাঙচুরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় গাড়ির মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এসএইচ





